রোজদিন ডেস্ক: মহিষাদলের প্রাক্তন সিপি এম বিধায়ক দীনবন্ধু মন্ডল(৮৪) শুক্রবার রাতে প্রয়াত হয়েছেন। নিরহঙ্কার, সদালাপী, সহৃদয়, আজীবন সাধারণ জীবন যাপন করা এই প্রবীণ নেতার প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমেছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় শ্রদ্ধার সঙ্গে তাঁর কথা উল্লেখ করেন।
প্রাক্তন বিধায়ক দের চিকিৎসা ভাতা বৃদ্ধি প্রসঙ্গে মহিষাদলের এই প্রাক্তন সিপিএম বিধায়কের সৎ, নির্লোভ জীবনযাত্রার কথা বলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment