রোজদিন ডেস্ক: প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর দশ দিনের ই ডি হেফাজত হোল। মঙ্গলবার এক বিশেষ সেসন আদালত এই নির্দেশ দেয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ায়। দীর্ঘ দিন তিনি দক্ষিণ দমদম পুরসভার উপ প্রধান ছিলেন। ই ডি র তদন্তে অসহযোগিতা, ঠিক মত উত্তর না দেওয়া ইত্যাদি অভিযোগে সোমবার রাতে তাঁকে ই ডি গ্রেফতার করে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। ই ডি সেখানে তাঁর আর্থিক দুর্নীতি নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে।
বিচারপতি তাঁকে দশ দিনের ই ডি হেফাজত এর নির্দেশ দেন।
রাজ্যে পালাবদলের পর প্রাক্তন মন্ত্রী র গ্রেফতারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেন তাঁর পুত্র সমুদ্র বসু।
যদিও মন্ত্রী থাকাকালীন তাঁকে একাধিকবার ই ডি জেরা করেছে।

Be the first to comment