প্রয়াত হলেন আধুনিক ইতিহাসচর্চার উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট ইতিহাসবীদ বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য রজতকান্ত রায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতের আধুনিক ইতিহাসচর্চার উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট ইতিহাসবীদ বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য রজতকান্ত রায় প্রয়াত হলেন। আজ অর্থাৎ ৬ই আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

ছাত্রদের কাছে তিনি ছিলেন সেই প্রিয় শিক্ষক, যিনি পুরনো তারিখ আর দলিলকেও রঙিন করে তুলতেন গল্পের মতো করে। কর্মজীবন শুরু করেন আইআইএম কলকাতায়। কিন্তু তাঁর মনেপ্রাণে ছিল ইতিহাস। আর সেই সূত্রেই ফিরে আসেন কলেজের ক্লাসরুমে। প্রেসিডেন্সি কলেজ আর পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে তাঁর দ্বিতীয় ঠিকানা।

গবেষণার জগতে রজতকান্ত রায়ের আলাদা জায়গা ছিল। তাঁর কলমে জীবন্ত হয়ে উঠত ঊনবিংশ শতকের কলকাতা, শহরের বণিকসমাজ, জাতীয়তাবাদ আন্দোলন-সহ একাধিক বিষয়। জন্মেছিলেন ১৯৪৬ সালের ৬ মে, কলকাতায়। ২০০৬ সালে পেলেন আরও বড় দায়িত্ব, হলেন শান্তিনিকেতনে বিশ্বভারতীর উপাচার্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*