রোজদিন ডেস্ক: মহারাষ্ট্র র শোলাপুরের এক গ্রামে কূপ খননের সময় মাটি ধসে চার শ্রমিক মর্মান্তিক ভাবে প্রাণ হারান।। রবিবার আম্বে গ্রামে এই ঘটনা হয়।।সেখানে একটি খামারে জে সি বি ব্যবহার করে পঞ্চাশ ফুট গভীর কূপ খননের সময় আচমকা পাথর ও মাটি ধসে শ্রমিকরা ধ্বংস স্তুপের নীচে চাপা পড়েন।
সোমবার তাঁদের মৃতদেহ গুলি উদ্ধার করা হয়। মর্মান্তিক এই ঘটনা য় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। অনুমোদন ছাড়াই ওখানে বিস্ফোরণ করে কূপ খননের কাজ হচ্ছিল বলে প্রশাসনের অনুমান।।
এই ঘটনা তদন্ত করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি কে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Be the first to comment