মহাকাশ থেকে পৃথিবীতে! – শুভাংশুদের শুভেচ্ছা নরেন্দ্র মোদী ও রাজনাথ সিংয়ের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আঠারো দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩ টে ১ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী রাত আড়াইটে নাগাদ) শুভাংশু-সহ চার নভোশ্চরকে নিয়ে ভাসতে-ভাসতে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ ক্যাপসুল।

এই গর্বের মুহূর্তে তাঁদের শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘ঐতিহাসিক মহাকাশ অভিযান থেকে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী হিসাবে তিনি নিষ্ঠা, সাহস এবং অগ্রণী মনোভাবের মাধ্যমে কোটি কোটি স্বপ্নকে জাগিয়ে তুলেছেন। এটি গগনযানের দিকে আরেকটি মাইলফলক!

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, ‘গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সফল প্রত্যাবর্তন প্রতিটি ভারতীয়ের জন্য একটি গর্বের মুহূর্ত। তিনি কেবল মহাকাশ স্পর্শ করেননি, তিনি ভারতের আকাঙ্ক্ষাকে নতুন উচ্চতায় তুলে ধরেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার যাত্রা এবং ফিরে আসা কেবল একটি ব্যক্তিগত মাইলফলক নয়, এটি ভারতের ক্রমবর্ধমান মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি গর্বিত পদক্ষেপ। তাঁর ভবিষ্যতের প্রচেষ্টায় তার মহান সাফল্য কামনা করছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*