রোজদিন ডেস্ক :
গনেশ পুজো (Ganesh pujo) উদ্বোধনে গিয়ে সিপিএম-কে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ কেষ্টপুর, দমদমে তিনি গণেশ পুজো উদ্বোধন করেন। এখন রাজ্যে অনেক বেশি গণেশ পুজো হচ্ছে বলে জানান। সিপিএম-কে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ওরা পুজো, ঈশ্বরে বিশ্বাসী নয়। বামফ্রন্ট আমলে এই সব হোত না। ওরা বাইরে লাল শালু টাঙিয়ে শারদোৎসব লেখে। কয়েকজন বয়স্ক লোকদের সেখানে বসিয়ে রাখে। ওদের এই সব স্টলে বিবেকানন্দর বই থাকে না, বিদেশের মার্কস, লেনিনের বই থাকে।
প্রাক্তন তৃণমূল সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ওরা শুধু তোষণ করতো। মহরম থাকায় দশমীর দিন প্রতিমা বিসর্জন করতে দেয়নি।
তাঁরা রাজ্যে সনাতন ধর্মকে গুরুত্ব দিচ্ছেন। পাঁচ লক্ষ মানুষ কে নিয়ে গীতাপাঠ হবে। গঙ্গাসাগরে বিশিষ্ট সাধু সন্তরা আসার ফিরিস্তি দেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বাগেশ্বর বাবার দুর্গা পুজোয় আমিষ খাওয়া নিয়ে বিরূপ মন্তব্যে রাজ্যে বিতর্কর ঝড় উঠেছে।
তাঁর কলকাতা আগমনের ভূয়সী প্রশংসা করে সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল বলে জানান মুখ্যমন্ত্রী।
তাঁরা রাজ্যে পুজো পাঠ, ধর্মাচরণে যেমন গুরুত্ব দিচ্ছেন, পড়ুয়াদের বিজ্ঞান শিক্ষাতেও জোর দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment