উস্কানিমূলক বক্তব্য, গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি 

Spread the love

রোজদিন ডেস্ক : 

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্য রাখা, ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জিকে গ্রেফতার করা হয়েছে। আজ কলকাতা পুলিশের সাইবার সেল তাঁকে গ্রেফতার করে। নির্বাচন কমিশনের পক্ষে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল বলে সূত্রের খবর। আগামীকাল তাঁকে আদালতে তোলা হতে পারে।

তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। ভবানীপুরের বাসিন্দা গর্গ চ্যাটার্জি ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। তিনি ভোট গণনার সময় ইভিএম কেন খারাপ প্রশ্ন তোলেন। ভোটের দিন সবাইকে ভি ভি প্যাট দেখে নেওয়ার পরামর্শ দেন।

গত পয়লা বৈশাখ নির্বাচন কমিশন তাঁদের শোভাযাত্রার অনুমতি দেয়নি বলেও অভিযোগ করেছিলেন। এই সব বক্তব্য রাখার দায়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*