রোজদিন ডেস্ক, কলকাতা:- বেশ কয়েকদিন ধরে জলমগ্ন ছিল ঘাটালের বিভিন্ন এলাকা। পরিস্থিতির সামান্য উন্নতি হলে জল নামতে শুরু করলেও আবারও দুর্যোগ। বেশ কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠে শিলাবতী, ঝুমি সহ একাধিক নদী। স্বাভাবিকভাবে নতুন করে বন্যা প্লাবিত ঘাটালের একাধিক জায়গা। ঘরবাড়ি প্লাবনের পাশাপাশি প্লাবিত হয়েছে রাজ্য সড়ক। স্বাভাবিকভাবে ফের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
ইতিমধ্যে প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল, বাড়ছে উদ্বেগ।ফের স্বাভাবিক জনজীবনে সমস্যা ঘাটালে। বন্যা যেন পিছু ছাড়ছে না সাধারণের। ইতিমধ্যেই ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আড়গোড়া চাতাল এলাকায় রাজ্য সড়ক প্লাবিত। জল পেরিয়ে চলছে যাতায়াত।
দিন কয়েক আগে প্রবল বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে হড়পা বানে বিভিন্ন নদীর দুর্বল বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল ঘাটাল মহকুমার একাধিক জায়গা।
শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি।

Be the first to comment