সীমান্তে সোনা পাচার কাণ্ডে বড়সড় সাফল্য পেল রঘুনাথগঞ্জ থানার পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক :

সীমান্তে সোনা পাচার কাণ্ডে বড়সড় সাফল্য পেল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অবশেষে এই পাচার চক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মালেক শেখ। তাঁর বাড়ি পিরোজপুর এলাকায়। বুধবার বাহুরা মোড় থেকে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে ১০দিনের পুলিশ আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে পেশ করবে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় সোনা পাচার চক্রের সঙ্গে মালেক শেখের যোগসূত্রের অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বাহুরা এলাকায় অভিযান চালায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সেখান থেকেই মালেক শেখকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রেপ্তারিকে এই পাচার চক্রের তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে।

সীমান্ত এলাকায় সোনা পাচারের সঙ্গে আর কারা জড়িত, এই চক্রের নেপথ্যে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের সন্ধান পাওয়ার চেষ্টা করা হতে পারে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশি তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*