রোজদিন ডেস্ক :
আগামীকাল শেষ দফার নির্বাচনে সবাইকে ভোটদানের আহবান জানালেন রাজ্যপাল আর এন রবি। আজ এক বার্তায় তিনি গণতন্ত্রের এই উৎসবে মহিলা ও যুব সমাজ, নতুন ভোটারদের বিশেষ ভাবে অংশ গ্রহণের আহবান জানিয়েছেন।
রাজ্যপাল বলেন, প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পশ্চিম বঙ্গের ভবিষ্যত গঠন, গণতন্ত্র ও আইনের শাসনকে আরও সুসংহত করার সহায়ক হবে।
নির্বাচন উপলক্ষে লোক ভবনে রাজ্যপাল নয়টি হেল্পলাইন ও চালু করেছেন। সাধারণ মানুষ ভোট নিয়ে যে কোন অভিযোগ সেখানে জানাতে পারেন।
আগামী ১০ মে অবধি এই হেল্পলাইন চালু থাকবে।

Be the first to comment