Foundation Day of Mohila Congress,শুভেচ্ছা রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মহিলাদের সম্মান, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের যা উচিত মনে হয় তাই করার জন্য বার্তা দেন তিনি।
সমাজ মাধ্যমে এই উপলক্ষে মহিলাদের সাফল্য নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। মহিলাদের অধিকার রক্ষায় তাঁরা আন্তরিক ভাবে সচেষ্ট তার বার্তা দেন।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ও এই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।
১৯৪০ সালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, বিশিষ্ট কংগ্রেস নেত্রী সুচেতা কৃপালনি সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। মহিলাদের অধিকার, সম্মান রক্ষায় তাঁরা আজীবন কাজ করে গেছেন।
পরবর্তী কালে এই সংগঠন আরও মজবুত, ব্যাপক জোরদার করার লক্ষ্যে মহিলা কংগ্রেস কাজ করে যাচ্ছে। মঙ্গলবার এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন রাজ্যে দিন টি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়।
কলকাতার বিধান ভবনে রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রাবন্তী সিং এর উদ্যোগে দিন টি পালিত হয়। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রিয়দর্শনী উড়ান যোজনায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*