রোজদিন ডেস্ক :
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলনে যোগ দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দিল্লি গেলেন। কলকাতা বিমানবন্দরে তিনি জানান, পরশু দশ অক্টোবর যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সি জেপি) আন্দোলনে তিনি যোগ দিতে পারেন। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন। বলেন, সিজেপির সঙ্গে তাঁর দলের যোগাযোগ আছে, ওঁদের প্রতিবাদকে তাঁরা সমর্থন করেন। পশ্চিমবঙ্গে এসআইআর, ভোটার তালিকা নিয়ে তিনি আজও বিজেপিকে তীব্র আক্রমণ করেন। বলেন, এমন নির্বাচন রাজ্যে কোনদিন হয়নি।
নির্বাচনের আগেই কত ভোটে জিতবে এমন কথা কেউ আগে শুনেছেন বলে প্রশ্ন তোলেন তিনি। একে তিনি ভোট লুট, রিগিং, ভূয়ো ভোট ইত্যাদি বলে তোপ দাগেন।
রাজ্যে শারদীয়া দুর্গোৎসব সত্বেও তিনি দিল্লি যাচ্ছেন কারণ জ্ঞানেশ কুমার ইসুতে প্রতিবাদ বেশি গুরুত্বপূর্ণ।
প্রথমে যাওয়ার কথা না থাকলেও তাঁর নাম থাকায়, ব্যক্তিগতভাবে আন্দোলন সংগঠকরা তাঁকে উপস্থিত থাকার অনুরোধ করায় তিনি দিল্লি যাচ্ছেন।
রাজধানীতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর ওপর পুলিশি হেনস্থার তিনি সমালোচনা করেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, রাহুল গান্ধী বিরোধী নেতা, সবার ই আন্দোলনে অংশ নেওয়ার অধিকার আছে, যেভাবে প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থা করা হোল তা ঠিক নয়।
তিনি বিরোধী দের ওপর পুলিশি হেনস্থা নিয়ে রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মুকে বলবেন, সারা দেশের সব রাজনৈতিক দলের এই বিষয়ে সমর্থন চাইবেন।
অন্যদিকে মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ সমাজ মাধ্যমে অভিযোগ করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিমান দেরিতে ছেড়েছে। ইচ্চাকৃত ভাবে তা হয়েছে কিনা তিনি প্রশ্ন তোলেন।

Be the first to comment