Gyanesh Kumar issue, ৩০ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক হতে পারে!

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইসুতে এবার সক্রিয় হচ্ছে বিরোধীদের ইন্ডিয়া জোট। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে এই জোটের বৈঠক নিয়ে সক্রিয় হয়েছেন। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে এই নিয়ে কথা বলেছেন। সিপিআইএম জাতীয় সম্পাদক এম এ বেবির সঙ্গেও তাঁর এই সব নিয়ে যোগাযোগ হয়েছে বলে জানা যায়।
জ্ঞানেশ কুমারের ইস্তফা, তাঁকে গ্রেফতারের দাবিতে দেশব্যাপী সরব হয়েছে বিরোধী পক্ষ। গতকাল কলকাতা-সহ সারা দেশে কংগ্রেস এই দাবিতে বিক্ষোভ দেখিয়েছে। আগামী দোসরা অক্টোবর থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টি প্রধান অভিজিৎ দীপকে। বামপন্থী দলগুলি ও আন্দোলনে নামছে। এই প্রেক্ষিতে বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ রূপ তুলে ধরতে সক্রিয় হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ একাধিক দল। দ্রুত ইন্ডিয়া জোটের বৈঠক ডেকে জ্ঞানেশ কুমার বিষয়ে পরবর্তী পদক্ষেপ, এসআইআর ইত্যাদি নিয়ে আলোচনা চান তাঁরা। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হতে পারে বলে সুত্রের খবর।
জ্ঞানেশ কুমার-কে নিয়ে বিরোধী দলগুলির এককাট্টা হয়ে লড়াই চায় রাজ্য সিপিএমও। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একে বৃহত্তর চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই বলে মনে করেন। এর সঙ্গে নির্বাচনী সমঝোতার কোন যোগ নেই বলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এম এ বেবির চিঠি দেওয়া প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি এখন বড় চ্যালেঞ্জের মুখে। তৃণমূল-সহ বিভিন্ন দলকে চিঠি দেওয়া হয়েছে। অনেকে এতে সামিল হতে আগ্রহী।
তবে মমতা ব্যানার্জিকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*