রোজদিন ডেস্ক :
অসমের হাইলাকান্দিতে কিশোরীকে নৃশংস ভাবে ধর্ষণ, হত্যার অভিযোগে তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতের এই ভয়ঙ্কর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। পুলিশ সূত্রে প্রকাশ, ধৃতদের একজনের সঙ্গে নিহত কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। রবিবার পুলিশ প্রথমে পাঁচ যুবককে আটক করেছিল, সোমবার তিনজন কে গ্রেফতার করে। তাদের বয়েস ১৭ থেকে ১৯ বছর। এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের বয়স ১৭-র কিছু বেশি হলেও অত্যাচারের নৃশংসতার নিরিখে তাকেও সাবালক হিসাবে গন্য করতে আদালতকে আবেদন জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে হাইলাকান্দির আলোইছোড়া এলাকায় এই ভয়ঙ্কর ঘটনা হয়। এক আত্মীয়ের বাড়ি সবাই অনুষ্ঠানে গেছিলেন, নিহত কিশোরীর মা জানান, ওখানে একজনের সঙ্গে বচসায় জড়িয়ে মেয়ে রাত সাড়ে দশটায় বাড়ি চলে আসে। ঘন্টাখাবেক পর তার জন্য খাবার নিয়ে বাড়ি ফিরে তিনি এই ভয়ঙ্কর ঘটনা দেখেন। তার দেহ মেঝেতে এমন ভাবে পড়েছিল যে চেনা যাচ্ছিল না। কি করে মানুষ এমন করতে পারে, অঝোর কান্নায় মা বলেন, তিনি অপরাধীদের মৃত্যুদন্ডের দাবি করেন।
পুলিশ এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে বেশি চর্চা না করার জন্য আর্জি জানিয়েছে।
অপরাধীরা ওই কিশোরী ও তাদের বাড়ির সব কিছু জানতো। আরও তদন্ত চলছে।

Be the first to comment