রোজদিন ডেস্ক : বিজেপিশাসিত হরিয়ানায় পদস্থ পুলিশ আধিকারিকের আত্মহত্যা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মৃত্যুর আগে জাপানে থাকা আইএএস স্ত্রী কে নিজের ইচ্ছার কথা ও জানান তিনি। এই আত্মহননের নেপথ্যে কয়েকজন আমলা, সহকর্মীর দিকে অভিযোগের আঙুলও তুলেছেন আইপিএস পুরন কুমার। আইএএস স্ত্রী অমনিত পি কুমারের অভিযোগ, জাতপাতের ধুয়ো তুলে তাঁর স্বামীকে অপমান করতেন বেশ কয়েকজন আমলা। দিনের পর দিন মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে নিজের বাড়িতে শব্দ নিরোধক ঘরে সার্ভিস রিভলভার দিয়ে আত্মহত্যা করেন পুরন কুমার।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের নিয়ে পুলিশ এফআইআর নিতে অস্বীকার করেছে বলে জানা যায়।
এই ঘটনায় হরিয়ানায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজ্যের সীমানা পেরিয়েতা সারা দেশেই উদ্বেগ সৃষ্টি করেছে।

Be the first to comment