রোজদিন ডেস্ক :
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছে সেই দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। গত বছর জুলাই মাসে বাংলাদেশে বিক্ষোভ দমনে মানবতা বিরোধী কাজের অপরাধে (?) প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদন্ড ঘোষণা করা হয়। আন্তর্জাতিক স্তরে একাধিক মানবাধিকার সংস্থা এর বিরোধিতায় মুখর হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই রায়ের বিরোধিতা করে ওই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ মৃত্যুদন্ড প্রাপ্ত দুজনের অনুপস্থিতিতে এই বিচারের সমালোচনা করে জানায়, ওঁদের নিজেদের পছন্দ মত আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যা গুরুতর মানবাধিকার উদবেগ তৈরি করেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই রায়কে ন্যায় বিচারের ক্ষেত্রে উদবেগজনক বলে মন্তব্য করেছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অধিকর্তা মীনাক্ষী গাঙ্গুলির মতে, হাসিনার দমনপীড়নমূলক শাসনে ওই দেশের মানুষের মনে বিক্ষোভ দানা বাঁধলেও তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচারের সব মানদন্ড পূরণ করা উচিত ছিল।
হাসিনাকে এই সাজা দেওয়ার প্রতিবাদে আজও বাংলাদেশের পরিস্থিতি অশান্ত ছিল। আওয়ামী লিগের কর্মী সমর্থকদের ধরপাকড় ও অব্যাহত।

Be the first to comment