উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৬ পর্যটক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার সকালে যাত্রীসমেত ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায়। মৃত্যু হয়েছে ছ’জন পর্যটকের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।এদিন সকালে হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের উদ্দেশে রওনা দিয়েছিল।

ভিতরে মোট ছ’জন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পরই উত্তরকাশী জেলায় কপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই চার জন পর্যটকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*