সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাগনানে লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ভারত সেবাশ্রমের সন্ন্যাসী সহ ২ জনের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ায়। বাগনানের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। আহত হয়েছেন একাধিক সেবক।

সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ,বয়স ৫৫ ও সেবক বাসুদেব বয়স ৬০, মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি কলকাতার গড়িয়ার ভারত সেবাশ্রম সঙ্ঘের একটি আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিকে যাচ্ছিল। হাওড়ার বাগনানের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় উল্টো দিক থেকে আসা বালি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় ওই সন্ন্যাসী ও সেবকের।
পাশাপাশি ওই গাড়িতে থাকা অন্য একজন সন্ন্যাসীর মাথায় গুরুতর চোট লেগেছে। আহত অবস্থায় তাঁকে উলুবেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গাড়ির চালক এবং আরও কয়েকজন সেবক আহত হয়েছেন। তাঁদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*