রোজদিন ডেস্ক :
দুর্গাপুজোর আগে নিঁখোজ হয়েছিলেন জয়নগরের রাজাপুরের যুবক শৌভিক হালদার। পরিবার এতদিন ধরে নানা ভাবে চেষ্টা করেও তাঁর খোঁজ পায়নি। আজ সকালে স্থানীয় এক ধানখেতে নরকঙ্কাল দেখে আঁতকে ওঠেন প্রাতঃভ্রমণকারীরা। খবর যায় পুলিশে। পুজোর আগে নিঁখোজ হওয়া যুবকের পরিবারের দাবি, এইটি শৌভিকেরই দেহ৷ পরণের জামাকাপড় দেখে তাঁরা এই দাবি করেন। এই ঘটনা য় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দেয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে এই মৃত্যু হয়েছে, দেহ শৌভিকেরই কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবারের দাবি এখনই মানাও সম্ভব নয়। প্রয়োজনে ডিএনএ পরীক্ষা হবে বলে ইঙ্গিত মেলে।
এতদিন আগে নিঁখোজ হওয়া যুবকের দেহও যদি হয়, তবে কি করে ওখানে তা এলো, এতদিন কঙ্কাল কারও চোখে পড়ল না, এই সব কিছুই পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

Be the first to comment