রোজদিন ডেস্ক : তাঁর নতুন দল জনতা উন্নয়ন পার্টির (জেইউপি) সভার জন্য ব্রিগেড পরিদর্শনে গেছিলেন তিনি। শীতের দুপুরে বেশ কয়েকজন সেখানে ক্রিকেট খেলছিলেন, টিএমসি-র বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীর গাড়ি থেকে নামতেই কাছে চলে আসেন তাঁরা। উচ্চ কন্ঠে তাঁর উদ্দেশ্যে গো ব্যাক ধ্বনি দেন। আচমকা এই বিক্ষোভে অস্বস্তিতে পড়েন হুমায়ুন কবীর। বিক্ষোভরতরা নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করেন। তাঁরা বিজেপির দালাল দূর হঠো বলেও ধ্বনি দেন। তাঁদের তুমুল বিক্ষোভের মুখে মাঠ ছেড়ে চলে যান হুমায়ুন কবীর।।
উল্লেখ্য, সরকারি ভাবে এখনও টিএমসির বিধায়ক হুমায়ুন কবীর নিজের পৃথক দল গঠন করেছেন। চলতি মাসের শেষে বা আগামী মাসের প্রথমে ব্রিগেডে সভা করার ইচ্ছা নিয়ে তিনি ওখানে গেছিলেন।

Be the first to comment