রোজদিন ডেস্ক : আম জনতা পার্টির প্রধান হুমায়ুন কবীরের গাড়ি ঘিরে টিএমসি-র বিক্ষোভ নিয়ে আজ তুমুল উত্তেজনা দেখা দেয়। নওদায় তাঁর কনভয়ে হামলা হয়েছে। গাড়ি চূরমার হয়ে গেছে।
উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়ও বিক্ষিপ্ত গোলমালের খবর মিলেছে। কোচবিহারে মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে দেখে টিএমসি সমর্থকরা উত্তপ্ত ধ্বনি দেন। টিএমসি প্রার্থী সাবলু বর্মণও সেখানে ছিলেন। উভয় পক্ষের কর্মী সমর্থকরাই পরস্পরকে লক্ষ্য করে জয় শ্রীরাম, জয় বাংলা ধ্বনি দেন। তেড়েও যান।
মেখলিগঞ্জ-এ ইভিএম খারাপের অভিযোগ নিয়েও উত্তেজনা দেখা দেয়। সাময়িক ভাবে ভোট গ্রহণ স্থগিত থাকায় ক্ষুব্ধ হন ভোটাররা।
গোয়ালপোখরে টিএমসি-র পোলিং এজেন্টের বিরুদ্ধে জোর করে ভোট দেওয়ানোর অভিযোগ উঠেছে।

Be the first to comment