২০২১’ এর আগে বলেছিলাম খেলা হবে, এ বার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে; অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– আজ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফের হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ দিন বক্তব্যের একেবারে শুরুতেই বিজেপিকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, ‘বিজেপির কাছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, পেগ্যাসাস, সবই আছে। তার পরেও বাংলায় বিজেপি জিততে পারেনি। কারণ, আমাদের মতো কর্মী ওদের কাছে নেই। আর আমাদের কর্মীরাই আমাদের শক্তি। বিজেপি ভোটের ময়দানে জিততে না পেরে, বাংলার মানুষকে ভাতে মারতে গায়ের জোরে টাকা আটকে রাখে। এটাই ওদের বাংলা বিরোধিতার পরিচয়।’

অভিষেকের এদিন বলেন, ‘যে ক’টা ছাইপাশ আর গুটিকয়েক বাংলা বিরোধী পড়ে আছে, ঝেঁটিয়ে বিদায় দিয়ে বঙ্গোপসাগরে ফেলতে হবে। আজ থেকে ৩২ বছর আগের ২১শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে ১৩ জন নিজের প্রাণ দিয়ে ভারতের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল।’

তিনি আরোও বলেন, ‘ ২০২৫-এর ২১ জুলাই বলি, আজও ইলেকশন কমিশনের কারচুপি রুখতে তৃণমূলের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হলে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন হবে। বাংলার ভোটার লিস্টে আমরা কারচুপি করতে দেবো না।’

তিনি বলেন, ২০২১’ এর আগে বলেছিলাম খেলা হবে, এ বার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। বাংলায় জিততে না পেরে, বাঙালি দেখলে গাত্রদাহ হয় বিজেপির’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*