রোজদিন ডেস্ক : ফের খড়্গপুরের IIT-তে ভিন রাজ্যের পড়ুয়া আত্মহত্যা করলেন। আজ দুপুরে ক্যাম্পাসের বি আর আম্বেদকর হল ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। ঝাড়খণ্ড এর বাসিন্দা হর্ষকুমার পান্ডে IIT-তে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ গবেষণা করতেন। এটি আত্মহত্যা না অন্য কিছু পুলিশ তা খতিয়ে দেখছে।
এই ঘটনায় ফের আইআইটি কর্তৃপক্ষ প্রশ্নের মুখে। চলতি বছর এ পর্যন্ত ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হল।

Be the first to comment