২০১৯ সালেই অর্থনৈতিক বৃদ্ধির হার হবে ৭.৪ শতাংশ, দাবি জানালো আইএমএফ

Spread the love
২০১৯ সালেই অর্থনৈতিক বৃদ্ধির হার হবে ৭.৪ শতাংশ যার ফলে উঠতি অর্থনীতিগুলির মধ্যে শীর্ষস্থান অধিকার করতে চলেছে ভারত-এরকমই দাবি করেছে আইএমএফএর পরিসংখ্যান । আর এই দাবি কতখানি বাস্তবায়িত হবে তা এখনই নিশ্চিত না হলেও এর ফলে একটু হলেও খুশির খবর শেয়ার বাজারে। ডলারের সাপেক্ষে রেকর্ড পতন জারি থাকার পর অবশেষে সামান্য হলেও বাড়ল টাকার দাম ।
মঙ্গলবার ডলারের তুলনায় ১৮ পয়সা বেড়েছে টাকার দাম ও এই মুহূর্তে টাকার মূল্য ৭৩.৮৮ । আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দামের তুলনায় বিদেশি বাজারে একটু হলেও দূর্বল হয়েছে মার্কিন ডলার যার ফলে দিনের শুরুতেই খুশির খবর এসেছে ভারতীয় টাকার জন্য । আইএমএফ-এর পূর্বাভাসের ফলেও বিনিয়োগকারিদের মধ্যে নয়া উদ্যম দেখা গিয়েছে, মত বিশেষজ্ঞদের ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*