রোজদিন ডেস্ক, কলকাতা:- শোক প্রকাশ ও সমবেদনা জানানোর সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনার ‘পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত’ দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শোকপ্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ট্র্যাজেডির কারণ জানতে সরকার কর্তৃক একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত। আহতদের দ্রুত সুস্থতা ও শোকগ্রস্থদের এই বিশাল ক্ষতি মোকাবিলা করার শক্তি কামনা করছি।’

Be the first to comment