ভবানীপুরে ২৬৭ টি বুথের ২০৭ টি তেই পিছিয়ে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কয়েকটি বুথে ৫০ ভোট ও পান নি!

Spread the love

রোজদিন ডেস্ক: ভোটের আগে ও তাঁর পুরানো তাস খেলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের সব আসনে তিনি ই প্রার্থী বলে প্রচারে ঘোষণা করেছিলেন। কিন্ত তাঁর বরাবরের শক্ত ঘাঁটি ভবানীপুরে যে তিনি পরাজিত হবেন, এই কথা স্বপ্নে ও ভাবেন নি। যে কেন্দ্রে তুমুল জনপ্রিয়তায় সওয়ার হয়ে অক্লেশে জিতেছেন, এবারের নির্বাচনে ঠিক তার উল্টো ছবি ছিল। নির্বাচন দফতর সূত্রে প্রকাশ, এই কেন্দ্রের ২৬৭ টি বুথের ২০৭ টি তেই পিছিয়ে ছিলেন তিনি। এমন কি ২২৭ নম্বর বুথে পেয়েছেন মাত্র ১২ টি ভোট।। ২৮ টি বুথে ৫০ টি র ও কম ভোট পান।
তাঁর মূল প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী ও ৩৯ টি বুথে ৫০ এর কম ভোট পান। যদিও ২০৭ টি বুথে এগিয়ে থাকা বর্তমান মুখ্যমন্ত্রী ই শেষ অবধি বিজয়ীর খেতাব জয় করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর দল কে মর্যাদার লড়াই এ পরাজিত করে তিনি ই রাজ্যের মসনদে আসীন হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*