রোজদিন ডেস্ক, বালুরঘাট :- আজ পয়লা আগস্ট শুক্রবার বিকেলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে বালুরঘাট স্টেট বাস টার্মিনাস থেকে বালুরঘাট-মালদা-দীঘা ভায়া কোলকাতা এসি ভলভো বাস সার্ভিস ( মালদা – দীঘা ভলভো বাস এক্সটেনশন) এবং বালুরঘাট-শিলিগুড়ি নন এসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হলো। আজ বাস দুইটির আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান ও প্রাক্তন লোকসভা সাংসদ পার্থ প্রতিম রায়, এছাড়াও এই অনুষ্ঠানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বোর্ড ডাইরেক্টর ও কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক জনাব তোরাফ হোসেন মন্ডল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ম্যাকিনটোস বার্ন লিমিটেডের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান বিপ্লব খাঁ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজ সেই উপলক্ষ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে দীঘার বাসটি বালুরঘাট শহর পরিভ্রমণ করে জনসাধারণকে বার্তা দেয়। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই এই পরিষেবার দাবি ছিল দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর। অবশেষে বালুরঘাট থেকে দীঘা বাস পরিষেবা চালু হওয়ায় আশা পূরণের ফলে খুশি আপামর জেলাবাসী।



বাইট :- উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান ও প্রাক্তন লোকসভা সাংসদ পার্থ প্রতিম রায়।

Be the first to comment