Independence Day-র আগের দিন দিল্লিতে উচ্চ আদালত, বিমানবন্দর সহ একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি

Spread the love

রোজদিন ডেস্ক :

স্বাধীনতা দিবসের (Independence Day) আগের দিন দিল্লিতে উচ্চ আদালত, বিমানবন্দর-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণের হুমকিতে চাঞ্চল্য দেখা দেয়। খলিস্থানের নামে আসা এই ই মেলে দাবি করা হয়, দিল্লির অবস্থা খলিস্থান হয়ে যাবে। সূত্রের খবর, ই মেলে বলা হয়, শনিবার দুপুরে জেলা আদালত গুলিতে বোমা বিস্ফোরণ হবে। এই ছাড়া জামনগর ভবন, ঝান্দেওয়ালান ভবন , সাকেত কার্যালয়, জেলাশাসকের অফিস, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তিন নম্বর টার্মিনাল ও দিল্লি ক্যান্টনমেন্টে এসডিএমের অফিসে ও বোমা বিস্ফোরণ হবে।

আম্বালামুখী ট্রেন ও দিল্লি মেট্রোতেও এই হুমকি দেওয়া হয়েছে।

এই হুমকির প্রেক্ষিতে দিল্লিতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় নজরদারি, টহলদারি জোরদার করা হয়েছে। এখন অবধি সন্দেহজনক কিছু মেলেনি।

কে বা কারা কোথা থেকে এই হুমকি মেল পাঠালো পুলিশ তদন্ত করছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*