রোজদিন ডেস্ক: গত প্রায় চার দশকের টানা কর্মসূচি তে এবার ই প্রথম ছেদ! স্বাধীনতা দিবসে সবার চোখের আড়ালেই কাটালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্ষমতাচ্যুত হওয়ার পরে প্রথম স্বাধীনতা দিবসে তিনি কি করবেন, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। এর আগে তিনি চোদ্দ আগস্টের মধ্য রাতে ই অনুগামীদের নিয়ে স্বাধীনতা দিবস পালন করতেন।।ঘড়ির কাঁটা রাত বারটা ছুঁলেই এই কর্মসূচি তে ছেদ পড়েনি কোনদিন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রজাতন্ত্র দিবসের ধাঁচে চালু করেছিলেন রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ কর্মসূচি। সেখানে রাজ্যের প্রধান হিসাবে তিনি অভিবাদন গ্রহণ করতেন। আগে বেশির ভাগ ই মধ্য রাতের কর্মসূচি পালন করতেন বেহালার ম্যান্টন মোড়ে।
শনিবার সেই সদা তৎপর মমতা ব্যানার্জি কে স্বাধীনতা দিবসে কোন অনুষ্ঠানে ই দেখা যায় নি। এমন কি নিজের বাসভবনের প্রাঙ্গণে ও জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায় নি তাঁকে। দলের নেতা শুভাশিস চক্রবর্তী সেখানে পতাকা উত্তোলন করেন। শোভনদেব চ্যাটার্জি, কুণাল ঘোষ,দোলা সেন সহ দলের বহু নেতাই স্বাধীনতা দিবসের কর্মসূচি তে অংশ নেন। এই নিয়ে তাঁকে কটাক্ষে বিঁধেছেন ঋতব্রত শিবিরের আখরুজ্জামান। বলেন,এই দিন টি পালনের ইচ্ছা সবার অন্তর থেকে আসে। উনি কেন তা পালন করেন নি উনি ই জানেন।
সম্প্রতি হালিশহরে পুলিশি হেফাজতে নিহত তৃণমূল কর্মীর বাড়ি গেছিলেন তিনি। এলাকায় গিয়ে চোর, ডাকাত রানি ইত্যাদি মন্তব্য শোনেন।
ক্ষমতা হারানোর পর হাতে গোণা কয়েক টি দিন মাত্র তাঁকে প্রকাশ্যে দেখা গেছে। শনিবার রইলেন সবার চোখের অন্তরালেই।
যা নিয়ে দলেও গুঞ্জন উঠেছে।

Be the first to comment