রোজদিন ডেস্ক :
স্বাধীনতার (Independence Day) ৮০তম দিনে আজ লালকেল্লা থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে শক্তির সপ্তধারা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে এই সপ্ত ধারা ই বিকশিত ভারতের কান্ডারি হবে বলে জানান।

কি এই সপ্ত ধারা? তা ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। গুরুত্ব দেন দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির ওপর।
এই ছাড়া কৃষি ও খাদ্য প্রক্রিয়া করণ, প্রযুক্তি ও উদ্ভাবন শক্তি, দ্রুত গতি শক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, আর্থিক শক্তি ও দেশের সফট শক্তি।
অর্থনীতির ক্ষেত্রে তিনি পরিবেশ বান্ধব ও সমুদ্রবান্ধব ক্ষেত্রে বিশেষ জোর দেন।
সফট শক্তি প্রসঙ্গে মোদিজি দেশের সংস্কৃতি, ঐতিহ্য, অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক বজায়ে জোর দেন।
এই ছাড়া যোগা, আয়ূর্বেদ ও পর্যটনের মাধ্যমে দেশ বিদেশের মন জয়ের ইঙ্গিত দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত শুধু বাজার নয়, সরবরাহ কারী ও হতে হবে। এই লক্ষ্যে দেশের আভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা কে শক্তিশালী করার জন্য তিনি আহ্বান জানান।
দেশে তৈরি ৬ জি যোগাযোগ ব্যবস্থা দেশের সর্বত্র ছড়িয়ে পড়া নিয়েও তিনি আশাবাদী।

Be the first to comment