রোজদিন ডেস্ক, কলকাতা:- এবার এক পাক রেঞ্জার্সকে সীমান্ত থেকে আটক করে বন্দী বানালো ভারতীয় বিএসএফ। কিছুদিন আগে ভারতীয় সীমান্ত থেকে আচমকা সীমান্ত রেখা পেরোনোর ফলে এক ভারতীয় বিএসএফ জওয়ান কে বন্দী বানিয়েছিল পাকিস্তান রেঞ্জার্স। এখনো পর্যন্ত সেই ভারতীয় বিএসএফ জওয়ান পুর্ণম সাউ কে ফিরিয়ে আনতে পারে নি বিএসএফ আধিকারিকরা। ভারত প্রতিনিয়ত বিভিন্নভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলার জবাব দিয়ে চলেছে। কখনো ভৌগোলিকভাবে, কখনো আন্তর্জাতিক দিক দিয়ে, কখনো বাণিজ্যিক ভাবে, এমন কি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেও ভারত বিভিন্ন উপায়ে সার্জিক্যাল স্ট্রাইক করে চলেছে। সন্ত্রাসবাদের প্রতিশোধ নিতে ভারত যুদ্ধে অনেক আগেই নেমে পড়েছে। হয়তো রণক্ষেত্রে সরাসরি চোখে না পড়লেও ভাতে মারার পরিকল্পনা বহু আগে থেকেই শুরু করে দিয়েছে ভারত। এবার আর এক পরিণতি স্বরূপ ভারতীয় বিএসএফ জওয়ানের বন্দীর প্রতিশোধ নিতে সীমান্ত থেকে ধরা হলো এক পাক রেঞ্জার্সকে। আপাতত অনুমান করা যাচ্ছে যে, তাঁকে সীমান্তে বন্দী করা হয়েছে এবং ভারতীয় বিএসএফ জওয়ান এর রেহাই এর পরিবর্তেই তাঁকে ছাড়া হবে।

Be the first to comment