একদিনের সিরিজে ঐতিহাসিক জয় পাওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে নামছে ভারতীয় দল। আজ জো’বার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। আজ ভারতীয় দলে বেশ কয়েকটি বদল হয়েছে। অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না দীর্ঘদিন পরে দলে ফিরেছেন। মণীশ পাণ্ডে, জয়দেব উনাদকাটকেও দলে রাখা হয়েছে। শেষ একদিনের ম্যাচে আঙুলে চোট পাওয়ায় এই ম্যাচে খেলছেন না কুলদীপ যাদব। ১.৪ ওভারে ভারত ১ উইকেটে করেছে ২৩। রোহিত শর্মা ২১ রানে য়াউট হলেন।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলে চোটের জন্য খেলছেন না এবি ডেভিলিয়ার্স। অভিষেক হতে চলেছে উইকেটকিপার ব্যাটসম্যান হেনরইচ ক্লাসেন।

Be the first to comment