রোজদিন ডেস্ক : গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তাঁরা, আজ দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। রাষ্ট্রপতিকে তাঁরা নিজেদের স্বাক্ষরিত জার্সি উপহার দেন। তা গ্রহণ করে দৃশ্যত আপ্লুত রাষ্ট্র পতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার দলকে। অধিনায়ক হরমনপ্রীত কৌর তাঁর হাতে এই উপহার তুলে দেন। বাংলার গর্ব রিচা ঘোষ-সহ উজ্জ্বল একঝাঁক তরুণ তারকা ক্রিকেটারের আগমনে ঝলমলিয়ে ওঠে রাষ্ট্রপতি ভবন। ভারতীয় মহিলা ক্রিকেটে তাঁরা ইতিহাস রচনা করেছেন বলে রাষ্ট্রপতি তাঁদের অভিনন্দিত করেন।বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এই মেয়েদের একটাই দল, তা হল ভারত।দেশের মাটিতে তাঁদের এই ঐতিহাসিক জয় সারা দেশের মুখ উজ্জ্বল করেছে।
প্রসঙ্গত, গত রবিবার মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটারদের ঐতিহাসিক সাফল্যে সারা দেশ মুগ্ধ।

Be the first to comment