ভারতে নাগরিকত্ব মেলেনি, চিন্তায় কেরলের দুই বোন

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তানের নাগরিকত্ব স্বেচ্ছায় ত্যাগ করে ভারতে এসেছিলেন তারা,  কিন্তু একই পরিবারের দুই বোনের ভারতীয় নাগরিকত্ব এখনও না মেলায় চিন্তিত তারা।

সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের সক্রিয়তার মাঝেই এই খবর সামনে আসায় কৌতুহল বিভিন্ন মহলে। খবরে প্রকাশ,  ২০০৮ সাল থেকে দুই কন্যা, পুত্র-সহ কেরলে আছেন ওই পরিবার। সংখ্যালঘু সম্প্রদায়ের হলেও তারা স্বেচ্ছায় পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ভারতে বসবাস করতে আসেন। দুই কন্যার বয়েস তখনও ২১ হয়নি। পাকিস্তানের নিয়ম অনুযায়ী ২১ বছর বয়স না হলে নাগরিকত্ব ছাড়া যায় না। ২০১৭ সালে তারা পাকিস্তানের পাসপোর্ট ও জমা দেন। দিল্লির পাকিস্তানি দূতাবাসে আগেই নথির জন্য আবেদন ও করেছিলেন। এখন অবধি তা না মেলায় কার্যত রাষ্ট্রহীন তারা। প্রতি মুহূর্তে শংকায় দিন কাটছে পুরো পরিবারেরই। মা, ছেলের ভারতীয় নাগরিকত্ব মিললেও দুই কন্যার তা না মেলায় উদ্বেগের পারদ বাড়ছে।  কেন তা মিলছে না, এই  নিয়ে দিল্লির পাকিস্তানি দূতাবাসে বারবার যোগাযোগ করছেন তারা।

সূত্রের খবর, ২০২১ সাল অবধি ৭ হাজারের ও বেশি পাকিস্তানি র ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের ফয়সালা হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*