রোজদিন ডেস্ক : ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পেলেন চিলির প্রাক্তন রাষ্ট্র পতি মিশেল ব্যাচেলেট। আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে কংগ্রেস নেত্রী তথা তাঁর প্রিয় পুত্রবধূ সোনিয়া গান্ধী
মিশেল ব্যাচেলেটকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্পণ করেন। চিলিতে শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়নে তাঁর অবদানে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সোনিয়া গান্ধী চিলির প্রাক্তন রাষ্ট্র পতি মিশেল ব্যাচেলেটের অসাধারণ জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বলেন, ওই দেশের একনায়কতন্ত্র চলাকালীন কি অত্যাচার, দমন পীড়ন উনি সহ্য করেছেন।তিনি ল্যাটিন আমেরিকার ও চিলির প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী ও পরে দু-দফায় চিলির রাষ্ট্রপতি ছিলেন। মানবাধিকার, লিঙ্গবৈষম্য রোধ, দেশের উন্নয়নে উনি প্রতিশ্রুতিবদ্ধ থেকে নিরলস ভাবে কাজ করে গেছেন। দেশ ও বিশ্বে তাঁর অসাধারণ অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হল।
এই সম্মান প্রাপ্তিতে দৃশ্যত আপ্লুত মিশেল ব্যাচেলেট ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জ্ঞান, প্রগতিশীল তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তিনি নিজেও ওঁর ভূমিকায় উৎসাহিত হয়েছিলেন। শান্তি, প্রগতি ও মর্যাদাকে আলাদা করা যায় না, ইন্দিরা গান্ধী দেশের মানুষের কল্যাণে যে কাজ করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান।

Be the first to comment