বিবেক গুপ্ত INS -এর সভাপতি হলেন

Spread the love

রোজদিন ডেস্ক : বিবেক গুপ্ত ভারতীয়  সংবাদপত্র সোসাইটির সভাপতি (INS)  হলেন। একটি নামী হিন্দি  দৈনিকের সম্পাদক, তৃণমূল কংগ্রেস-এর বিধায়ক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিবেক গুপ্তর এই সম্মানপ্রাপ্তিতে খুশি রাজ্যের সংবাদ পত্র মহল। এই মর্যাদাপুর্ণ পদের তিনি অধিকারী হওয়ায় প্রচার মাধ্যম-সহ বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। এবারই প্রথম এই রাজ্য থেকে সর্বভারতীয় এই সংগঠনের সভাপতি হলেন।

সমাজ মাধ্যমে নিজের এই সম্মানপ্রাপ্তির খুশি সবার সঙ্গে ভাগ করে নিয়ে বিবেক গুপ্ত বলেন, এই সম্মান শুধু তাঁর নিজের না, সারা বাংলার। তিনি এর জন্য সন্মার্গের সব সহকর্মী, শুভানুধ্যায়ী প্রমুখকে ধন্যবাদ জানান।

বয়সে তরুণ বিবেক গুপ্ত-র সম্পাদিত সন্মার্গ রাজ্যে হিন্দিভাষীদের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র। তিনি এর মালিকও। বিনয়ী, সুভদ্র বিবেক গুপ্ত-র এই সম্মানপ্রাপ্তিতে খুশি তাঁর সংস্থা, শাসক দল-সহ সব মহলই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*