কলকাতায় ৩৪তম আন্তর্জাতিক কঠিন চীবর দান উৎসব, শান্তি সম্মেলনে মিলল ধর্মীয় ও মানবিক মূল্যবোধের বার্তা

Spread the love

রোজদিন ডেস্ক : 

বৌদ্ধ ধর্মের প্রাচীন ঐতিহ্য, আধ্যাত্মিক চেতনা এবং মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠল কলকাতা। বর্ষাবাসের সমাপ্তি উপলক্ষে বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসব ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত হল। কলকাতার চিনার পার্কের তেঘরিয়ায় সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে আয়োজিত হয় ৩৪তম আন্তর্জাতিক দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব ও শান্তি সম্মেলন।


অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই নানা ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধপূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভিক্ষুসঙ্ঘের আসন গ্রহণ, বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা, ধর্মসভা, পুণ্যস্মরণ, ভিক্ষুসঙ্ঘের আহার গ্রহণ এবং সংকীর্তনের আয়োজন করা হয়। পাশাপাশি অতিথি ভোজন, কীর্তন সহযোগে চীবর পরিক্রমা এবং দ্বিতীয় পর্বের ধর্মসভার পর ভক্তদের পক্ষ থেকে কঠিন চীবর দান উৎসর্গ করা হয়।


এই অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু জ্ঞানী-গুণী, বৌদ্ধ ভিক্ষুসঙ্ঘের সদস্য, বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, এই চীবর দানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের প্রাচীন ঐতিহ্য, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনার প্রকাশ ঘটে। মানুষের মধ্যে সহমর্মিতা, শান্তি, সংযম ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*