টুলু মন্ডলের ডায়রি, বহু সরকারি আধিকারিক, পুলিশের নাম দেখে বিস্মিত তদন্ত কারীরা

Spread the love

রোজদিন ডেস্ক: এ যেন সরষের মধ্যেই ভূত!! বীরভূমের বেপাত্তা পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের ডায়রিতে নামযোগ
মিলেছে বহু পুলিশ, সরকারি দের। যাদের ” প্রসাদ “(!!) দিয়ে টুলু মন্ডল গড়ে তুলেছিলেন তাঁর বিশাল বে বেআইনি সাম্রাজ্য।
ঘটনা ক্রমে, এইদিন মহম্মদ বাজার থানায় দুই এস আই কে ক্লোজ করা হয়েছে।। জেলা পুলিশের দাবি, এটি রুটিন পদক্ষেপ।।যদি ও স্থানীয় মানুষ তা মানতে নারাজ। সূত্রে র খবর, ওই থানায় কর্মরত সিংহ ভাগ পুলিশ কর্মীই টুলু মন্ডলের
এই ব্যবসা মসৃণ ভাবে চালানোর জন্য নানা সুযোগ সুবিধা নিতেন। টুলু মন্ডলের ম্যানেজার সীতেশ প্রামানিক কে আটক করে বহু মুল্যবান তথ্য পেয়েছেন তদন্ত কারীরা। যা দেখে তাঁদের চোখ কপালে ওঠার জোগাড়! জানা গেছে, প্রতি মাসে নির্দিষ্ট সময়ে স্তর ভিত্তিক মাসোহারা পৌঁছে যেত এই সব পুলিশ,আধিকারিক দের কাছে। সিনেমার থেকে রোমহর্ষক এই সব ঘটনা জেনে তদন্ত কারীরা হতবাক।
এইদিন ধৃত সীতেশ প্রামানিক কে সিউড়ি আদালতে তোলা হলে বিচারপতি তাঁর সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জাল ডি সি আর থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করে তা এই সব সরকারি আধিকারিক দের ভেট পাঠানো হোত। তাঁদের ও এই মামলায় যুক্ত করা হবে কিনা প্রশ্নে সরকারি আইনজীবী জানান, এটি তদন্তের অংশ।এই নিয়ে তিনি কিছু বলবেন না।
এখন অবধি তল্লাশি চালিয়ে
টুলু মন্ডলের প্রায় ২২০ কোটি টাকার খোঁজ মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*