আইপিএল ফাইনাল ২০২৫, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আইপিএলের ফাইনাল ২০২৫, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠান শ্রেয়স। কিন্তু বৃষ্টির জন্য খেলা সঠিক সময় শুরু হয়নি। ২ ঘণ্টা ১৫ মিনিট দেরীতে ম্যাচ শুরু হয়। শুরুটা ভালো ভাবে করেন জনি বেয়ারস্টো। কিন্তু এদিন রান পাননি রোহিত শর্মা। একবার জীবন ফিরে পেলেও ৮ রানে ফেরেন। তবে বেয়ারস্টো ছন্দে ছিলেন। ২৪ বলে ৩৮ রান করেন ইংলিশ ব্যাটার।

ওপেনিং জুটি প্যাভিলিয়নে ফেরার পর মুম্বইকে টানেন তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। দু’জন ব্যাট করার সময় মনে হয়েছিল, অন্তত ২২৫-২৩০ রান করবে মুম্বই। কিন্তু পরপর দুই সেট ব্যাটার আউট হতেই রানের গতি কমে যায়। দু’জনেই ৪৪ রানে আউট হয়। শেষদিকে নমন ধীর গুরুত্বপূর্ণ ৩৭ রান যোগ করলেও মুম্বই কোনওক্রমে দুশো রানের গণ্ডি পেরোয়।

রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় পাঞ্জাব। জস ইংলিশ এবং শ্রেয়স আইয়ার দলের হাল ধরেন। পরের দিকে তাঁকে সাহায্য করেন নেহাল ওয়াদেরা। ২৯ বলে ৪৮ রান করেন। ৩৮ রানে ফেরেন ইংলিশ। কিন্তু এদিন একাই একশো ছিলেন শ্রেয়স।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*