রাজ্য সভাপতি কি সুকান্তই? দিল্লিতে ফুলের তোড়া নিয়ে শুভেন্দুর হাজির জল্পনা উসকে দিলো..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের রাজ্যের সভাপতি কি সুকান্তই? সুকান্তর দিল্লির বাড়িতে ফুলের তোড়া নিয়ে শুভেন্দুর হাজির হওয়াতেই আবারও জল্পনা উসকে দিল। এদিন বৈঠকে পাশাপাশি বসতে দেখা যায় রাজ্য বিজেপির এই দুই শীর্ষনেতাকে। বৈঠক শেষে পাশাপাশি জমিয়ে নৈশভোজও সারেন উপস্থিত সাংসদেরা। সুকান্তর বাড়ির সামনের লনে ব্যাডমিন্টন খেলাতেও মেতে উঠতে দেখা যায় কয়েকজনকে।

সংসদে বাংলার বিজেপি সাংসদদের ভূমিকা কেমন হওয়া উচিত, এই ব্যাপারে বিশদে আলচনা করতে দিল্লিতে নিজ বাসভবনে বৈঠক ডেকেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের বৈঠকে উপস্থিত হন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, ‘মন্ত্রী হিসেবে দিল্লিতে একটা বড় বাড়ি পেয়েছি। তার সত ব্যবহার করছি। দিল্লিতে আপাতত এটাই বঙ্গ বিজেপির দফতর। এবার থেকে প্রত্যেক অধিবেশনেই একবার করে এখানে আমরা বাংলার সাংসদরা বৈঠক করে নেব।’
এরপর রাজ্য সভাপতি কে হবেন, তা শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন’ জানিয়েও সুকান্ত বলেন, “এই ফুলের তোড়া শুভেচ্ছারও হতে পারে, ফেয়ারওয়েলেরও হতে পারে। আপনি কীভাবে দেখবেন, তার ওপর পুরোটা নির্ভর করছে।”
পাশাপাশি এদিন, সংসদে নতুন সাংসদদের ভুমিকা নিয়েও কথা হয়েছে বলে জানান সুকান্ত। এই বিষয়ে তিনি বলেন, ‘সাংগঠনিক বিষয় নিয়েও সাংসদদের কাছ থেকে কিছু পরামর্শ উঠে এসেছে। পরবর্তী সাংগঠনিক বৈঠকে সে সব পরামর্শ নিয়ে আলোচনা হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*