তৃণমূলের ২১শে জুলাইয়ের আগেই বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী..?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- তৃণমূলের ২১ জুলাইয়ের আগে ১৮ জুলাই এ রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর তৃণমূলের শহীদ সমাবেশের আগেই বাংলায় হতে পারে প্রধানমন্ত্রীর সভা। নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে পাশে নিয়েই করতে পারেন সভা এমনটাই জানা গেছে। বিহারে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় কলকাতা আসতে পারেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য নের্তৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল দিল্লি থেকে। সেখানে যেটা জানানো হয়েছে তা হল বিমানবন্দরের আশেপাশে একটা সভা তিনি করতে চান। সড়কপথে সভা সেরে, আার তিনি বিহার চলে যাবেন।

বিশেষ সূত্রের খবর, রাজ্য বিজেপি নের্তৃত্বের সিদ্ধান্ত হয়েছে যে, জনসভা করা হবে আগামী ১৮ তারিখ দমদমে। দুটো মাঠ পছন্দ হয়েছে তাঁদের। যেকোনও একটা মাঠ চূড়ান্ত করা হবে। যেটা তাৎপর্যপূর্ণ, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে। আর ২১ জুলাইয়ের দুদিন আগে, রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*