রোজদিন ডেস্ক : সারা বিশ্বে সাড়া জাগানো ইজয়ারেল-প্যালেস্টাইন যুদ্ধের আজ ২ বছর পূর্ণ হল। ২০২৩ সালের আজকের দিনে সারা পৃথিবীকে চমকে দিয়ে হামাস প্রথম ইজরায়েলকে আক্রমণ করে। ভয়ংকর সেই আক্রমণে ইজরায়েলের প্রায় ১২০০ জন প্রাণ হারান। ২৫১ জনকে হামাস বন্দি করে প্যালেস্টাইনে নিয়ে আসে।
পরদিন ৮ অক্টোবর ইজরায়েল সরকার পালটা গাজায় আক্রমণ শানায়। প্রথম দিকে উভয় পক্ষই পরস্পরকে আক্রমণ করলেও ক্রমেই কোণঠাসা হয়েছে হামাস। এই ২ বছরে ইস্রায়েল গাজায় ৬৬ হাজার জনকে হত্যা করেছে। এর মধ্যে ৮০%ই সাধারণ মানুষ। আহতর সংখ্যা ১,৬৯০০০। এই সংখ্যা আরও বেশি বলে আন্তর্জাতিক মহল মনে করে। এই সূত্রের খবর, গাজার ৯০% বাড়িই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত। দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছেন ৪৫০ জন। এর মধ্যে ১৫০ জনই শিশু।
ছোট ভূখণ্ড গাজার ওপর ইজরায়েলের লাগাতার আক্রমণে উদ্বিগ্ন সারা পৃথিবী। এক সময় যে দেশগুলি ইজরায়েলের পাশে ছিল, তারাও এখন এই অসম যুদ্ধ বন্ধ চায়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত মাসে এই যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দিয়েছেন।
এই সব নিয়ে মিশরে ইজরায়েল ও প্যালেস্টাইন এর বৈঠক হচ্ছে বলে প্রকাশ। কবে এই সংঘর্ষ থামবে সেদিকে এখন তাকিয়ে সারা বিশ্ব।

Be the first to comment