ইতালির (Italy) প্রধানমন্ত্রীর সঙ্গে কথা ভারতের প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনিয়োগ, নিরাপত্তা-সহ বিভিন্ন ইসুতে ইতালির (italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কথা বললেন। দূরভাষে এই আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ইউক্রেনে শান্তি ফেরানো নিয়েও উভয় রাষ্ট্র প্রধান ঐক্যমত্য হন। এই ছাড়া বিনিয়োগ, প্রতিরক্ষা, মহাকাশ, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সন্ত্রাস বিরোধিতা ইত্যাদি বিষয়েও তাঁদের কথা হয়েছে। সরকারি সুত্রে প্রকাশ, আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও পারস্পরিক মত বিনিময় করেন তাঁরা। ভারতও ইতালির মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আগেই সমর্থন জানিয়েছিলেন জর্জিয়া মেলোনি, আগামী বছর ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে সম্মেলনেরও তিনি সাফল্য কামনা করেন। ভারত, মধ্য প্রাচ্য, ইউরোপ আর্থিক করিডর এর সূচনার ওপরও জোর দেন।
অভিনন্দন নরওয়ের প্রধানমন্ত্রীকে : নরওয়ের প্রধানমন্ত্রী পদে জোনাস গার স্টোনস পুর্ননির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও নরওয়ের দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে ও তাঁদের কথা হয় বলে সরকারি সুত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*