জামসেদপুরে মহিলাদের জন্য জেল হচ্ছে 

Spread the love

রোজদিন ডেস্ক :

ঝাড়খণ্ড সরকার রাজ্যে প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য সংশোধনাগার তৈরি করছে। জামসেদপুরের সাকচিতে এই সংশোধনাগার হবে বলে সরকারি সূত্রে জানা যায়। ঝাড়খন্ডের আইজি (কারা) সুদর্শন প্রসাদ এই মর্মে রাজ্য

সরকারকে প্রস্তাব দিয়েছেন। রাজ্যের সব সংশোধনাগারে থাকা মহিলা বন্দিদের সেখানে রাখার ব্যবস্থা করা হবে। দেশের বিভিন্ন রাজ্যে থাকা এমন সংশোধনাগারগুলির মত এখানেও মহিলাদের সব রকম সুবিধাযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হবে। রাজ্য সরকারের সবুজ সঙ্কেত পেলে কারা দফতর এই কাজ শুরু করবে বলে জানা গেছে।

তথ্যসূত্রে প্রকাশ, সারা দেশে এখন রাজস্থানে ৭টি, তামিলনাড়ুতে ৫টি ও কেরলমে ৩টি মহিলাদের সংশোধনাগার আছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*