জোটে ফাটল! জম্মু কাশ্মীরের রাজ্যসভা আসনে লড়বে না কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : জম্মু কাশ্মীরের রাজ্যসভা আসনে প্রার্থী দেবে না কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা এই কথা জানান। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের অংশীদার ওমর আবদুল্লা তাঁদের অনুরোধ না মানায় এই সিদ্ধান্ত।
রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ওমর আবদুল্লাকে প্রথম বা দ্বিতীয় একটি আসন দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি তা না মেনে কংগ্রেসকে চতুর্থ আসন দিতে চান, যেখানে নিশ্চিত জয় নিয়ে সংশয় আছে। নিরাপদ ও নিশ্চিত আসন না মেলায় তাঁরা আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
ন্যাশনাল কনফারেন্স এই নির্বাচনে প্রথম তিনটি আসনেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। যাঁদের জয়ও নিশ্চিত। জম্মু কাশ্মীর বিধানসভায় বিজেপির ২৮ জন বিধায়ক আছেন। একটি আসনে তাদের জয়ের সম্ভাবনা আছে। তাও তিনটি আসনেই তারা প্রার্থী দিয়েছে।
আগামী ২৪ অক্টোবর এই নির্বাচন হবে।
ইন্ডিয়া জোটের শরিক হয়েও তাদের একটি নিশ্চিত আসন ওমর আবদুল্লা না দেওয়ায় কংগ্রেস ক্ষুব্ধ বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*