আরও ৯ দিন লকডাউনের সময়সীমা বাড়ল ঝাড়খণ্ডে

Spread the love

রাজস্থান, উত্তরপ্রদেশের পর এবার লকডাউনের সময়সীমা বৃদ্ধি করল ঝাড়খণ্ড সরকার। আগামী ৩ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হল এই রাজ্যে। করোনা সংক্রমণ এখনও সেভাবে নিয়ন্ত্রণে না আসায় লকডাউন বৃদ্ধির এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

করোনা সংক্রমণের চেন ভাঙতে ফের একবার লকডাউনের মেয়াদ বৃদ্ধি হয়েছে ঝাড়খণ্ড রাজ্যে। ৩ জুন সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে বিধিনিষেধ। এই পর্বের লকডাউনকে বিশেষ নাম দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, এই পর্বের লকডাউনের নাম রাখা হয়েছে, ‘স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ।’

এদিকে, করোনা সংক্রমণে পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে লকডাউন একমাত্র উপায়। এমনটাই মনে করছে বিহার প্রশাসন। আর তাই ১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে নীতীশ সরকার। একটি টুইট করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, গোটা রাজ্যেই লকডাউনের ইতিবাচক প্রভাব পড়েছে। সংক্রমণ অনেকটাই কমেছে এ রাজ্যে। ফলে আরও এক সপ্তাহ লকডাউন জারি রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লকডাউন চলবে ১ জুন পর্যন্ত।

লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে রাজস্থান সরকারও। আরও ১৫ দিনের জন্য লকডাউন জারি হয়েছে এই রাজ্যে। রবিবার ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের পর এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজস্থানে লকডাউন চলবে আগামী ৮ জুন পর্যন্ত। এদিকে, লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছে হরিয়ানা সরকারও। আগে জারি করা লকডাউনের বিধিনিষেধ শেষ হয়েছে রবিবারই। সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী করতে বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও এক সপ্তাহের জন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*