বিটল গুরু জন লেননের জিনিসপত্র চুরির দায়ে দোষী সাব্যস্ত হল ৫৯ বছরের এক জার্মান। লেননের এস্টেট থেকে তাঁর ডায়েরি সহ অনেক জিনিস চুরি করেছে ওই ব্যক্তি। চোরের নাম এরহান জি। তাঁর বিচার শুরু হতে চলেছে। তাঁর বিরুদ্ধে চুরি ও জালিয়াতির অভিযোগ এনেছে পুলিশ। এরহান লেননের জিনিসপত্র চুরি করে একটি নিলামঘরকে দেবে, এই চুক্তিতে ৭ লাখ ৮৫ হাজার ১৫০ ইউরো আগাম নিয়েছিল। সেই জিনিসগুলি লেননের স্ত্রী ওকো ওনোর নিউইয়র্কের অ্যাপার্টমেন্ট থেকে খোওয়া গিয়েছিল। গতবছর এরহান বার্লিনে গ্রেফতার হয়। সেইসময় সে তদন্তকারীদের কাছে একটি স্বীকারোক্তি দেয়।
শুধু ডায়েরিই নয়, বার্লিনের সেই নিলামঘর থেকে লেননের চিঠি, পোস্টকার্ড, ড্রয়িং, বিটলদের কনসার্টের একটি লাইভ রেকর্ডিং, লেননের চশমাও। ২০০৬ সালে এইসব জিনিসপত্র ওনোর ড্রাইভার চুরি করেছিল। ওই ড্রাইভার কোরাল কারসান থাকে তুরস্কে। তাকে ধরতে পারেনি জার্মান পুলিশ। ওনোকে ব্ল্যাকমেস করার জন্য ২০০৭ সালে সে দুমাস নিউইয়র্কের জেলেও ছিল। কী করে কারসানের কাছ থেকে এরহান জিনিলগুলো পেয়েছে, তা জানায়নি পুলিশ। লেননের একটি চামড়ার জ্যাকেট লন্ডনে ১১ হাজার ৭০০ ইউরোয় বিক্রি হয়েছে।

Be the first to comment