উলুবেড়িয়া উত্তরে যোগদান মেলা

Spread the love

সুমন্ত সাউ, কলকাতা:- উলুবেড়িয়া উত্তরের উন্নয়নের কান্ডারী কাজের মানুষ কাছের মানুষ ডাঃ নির্মল মাজির ঐকান্তিক উদ্যোগে আমতা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বাসুদেব সাউ এর নেতৃত্বে এই অঞ্চলের বিভিন্ন বুথ থেকে ১৪৪৩ জন সিপিএম, কংগ্রেস ও বিজেপি থেকে নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাঃ নির্মল মাজি। সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল কুমার দাস , উলুবেড়িয়া উত্তর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল , পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক সুমন্ত সাউ ,হাওড়া গ্রামীণ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি রুহুল আমিন খান সহ আমতা গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা সাউ মহাশয়া। উলুবেড়িয়া উত্তরের আই এন.টি.টি.ইউ.সি সভাপতি অশোক ধাড়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*