রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের নির্দেশে ২০১৬ সালের শিক্ষক শিক্ষাকর্মীরা তাঁদের আগের কাজে যোগ দিলেও নভেম্বর থেকে বেতন পাচ্ছেন না।এই নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই বিষয়ে শিক্ষা কমিশনারকে চিঠি দিয়েছেন। তিনি বলেন,শীর্ষ আদালতের নির্দেশে বহু শিক্ষক, শিক্ষাকর্মী তাঁদের আগের কাজের জায়গা বিদ্যালয়, মাদ্রাসা ইত্যাদি ক্ষেত্রে যোগ দিয়েছেন। কিন্তু নভেম্বর মাস থেকে বেতন পাননি। প্রোফাইল আপডেট, ফিক্সেশন ইত্যাদি নানা বিষয়ে তাঁদের বেতন এখনও পান নি। এর ফলে খুবই অসুবিধায় আছেন তাঁরা। কিংকর অধিকারী এই নিয়ে শিক্ষা কমিশনার, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা প্রমুখকে উদ্বেগ ব্যক্ত করে চিঠি দিয়েছেন বলে জানান

Be the first to comment