পুলিশের জালে এবার জুবিন গর্গের খুড়তুতো ভাই

Spread the love

রোজদিন ডেস্ক : অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার তাঁর খুড়তুতো ভাই সন্দীপন গর্গকে গ্রেফতার করলো পুলিশ। সিঙ্গাপুরের সমুদ্রে সফররত জুবিন গর্গের সঙ্গেও তিনি ছিলেন। সূত্রের খবর, আজ তাঁকে গ্রেফতার করে ম্যারাথন জেরা করেন সিআইডি আধিকারিকরা। এর আগেও তাঁকে জেরা করা হয়েছিল বলে জানা গেছে।
ধৃত সন্দীপন গর্গকে আদালত সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তদন্তকারী সিট তাঁর চোদ্দ দিনের হেফাজত চাইলে বিচারক সাত দিনের জন্য তা দেন।
অসমের পদস্থ পুলিশ আধিকারিক সন্দীপন গর্গের গ্রেফতারে রাজ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।
এর আগে অকালপ্রয়াত জুবিনের ম্যানেজার, সিঙ্গাপুরের অনুষ্ঠানের সংগঠক, তাঁর দুই সহ গায়ককেও গ্রেফতার করেছে পুলিশ।
যত দিন যাচ্ছে জুবিন গর্গের মৃত্যু রহস্য ক্রমেই জটিল হচ্ছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*